
এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন খোরশেদ আলম মোল্লা।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় শত শত স্থানীয় বাসিন্দার উপস্থিতিতে এক আলোচনা সভার মাধ্যমে তার প্রার্থীতা ঘোষণা করা হয়।
এ সময় খোরশেদ আলম মোল্লা বলেন, “সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের হাতকে শক্তিশালী করতে এবং মির্জানগর ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করছি।” তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।
সভায় উপস্থিত স্থানীয় কয়েকজন বক্তা বলেন, খোরশেদ আলম মোল্লা অতীতেও এলাকার মানুষের পাশে ছিলেন। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের আর্থিক সহযোগিতাসহ বিভিন্নভাবে সহায়তা করেছেন। তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে খোরশেদ আলম মোল্লার পক্ষে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬