1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান শিবপুরে শিক্ষক বিল্লাল হোসাইন এর মৃত্যুর রহস্য উদঘাটন করতে শিক্ষার্থীদের বিক্ষোভ শিবপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টা, ৩ অভিযুক্ত গ্রেপ্তার নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ পলাশে ৫ মাসেও অধরা ব্যবসায়ী মণির মূল খুনিরা: বিচার দাবিতে পরিবারের আর্তনাদ শিবপুরে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় ট্রাক উল্টে পড়ল বিলে, ট্রেন চলাচল বন্ধ পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বলে বার বার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসে: মঈন খান

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৪৮ বার
70

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ড.আব্দুল মঈন খান এমপি বলেছেন, বিএনপি গণতন্ত্র বিশ্বাস করে বলে আমরা বারবার জনগণের কাছে ভোটের জন্য ফিরে আসি।এবং এটা সত্য যে জনগণের সমর্থন ব্যতিরেখে শুধুমাত্র গায়ের জোরে অথবা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। দেশের মানুষ অত্যন্ত সহজ সরল, তারা কোটি কোটি টাকা চায় না।

তিনি আজ (২৬ জুন) শুক্রবার সকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে জিআর চাল ও ক্রয়কৃত ঢেউটিনের বিপরীতে গৃহমজুরি বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মঈন খান বলেন, জনগণ ১৯৯১ সাল থেকে বারবার বিএনপিকে বিজয়ী করেছেন। মাঝখানে ৩টি ভুয়া নির্বাচন ছিল। দীর্ঘ ১৭ বছর পরে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আরেকটি জনগণের সরকার বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি করেন জনগণের জন্য এবং পলাশের জনগণ বিগত ১২ ফেব্রুয়ারি প্রাণঢালা ভালবাসা দিয়ে বিএনপিকে বিজয়ী করেছেন। আমরা মনে রেখেছি ১৯৯১ সাল থেকে জনগণ বারবার বিএনপিকে বিজয়ী করেছেন।

তিনি আরও বলেন, আপনাদের বুঝতে হবে এদেশের দরিদ্র মানুষের উন্নয়নের জন্য, সুযোগ সুবিধার জন্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি জনগণের সরকার প্রয়োজন যে সরকার সবখানে দুর্নীতিমুক্ত হয়ে দেশের মানুষের জন্য কাজ করে যাবে, আমরা সেই উদ্দেশ্যে জনগণের পাশে দাঁড়িয়ে আছি।

মঈন খান বলেন, এদেশে আওয়ামীলীগ তথা স্বৈরাচার সরকারের সময়ে যে লুটপাট হয়েছে, প্রায় ১ লক্ষ ৬০ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এবং সেই অর্থ যদি বিদেশে পাচার করা না হতো তাহলে এই অর্থ দেশের মানুষের উন্নয়নের কাজে লাগতো।

তিনি আরও বলেন, জনগণের দোয়া ও ভোটে আমি নির্বাচিত হয়ে ২৪ ঘন্টা তাদের কাজে নিয়োজিত আছি। জনগণোর যে কোনো প্রয়োজনে আমাকে জানালে সেটি হয়তো আমি একদিনে পারবোনা, কিন্তু আমরা ক্রমান্বয়ে একের পর এক কর্মসূচির মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করব।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান, পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে ড.মঈন খান উপজেলার হতদরিদ্রদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT