1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

নরসিংদীতে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্পে ২ শতাধিক মানুষের সেবা গ্রহণ

পারভেজ আহমেদ
  • প্রকাশিতঃ বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২৩০ বার
278

পারভেজ আহমেদ, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সাহেপ্রতাবে ওয়ালটন প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

আজ বুধবার (২৪ জুন) সকাল ১০টায় সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজা প্রাঙ্গণে এই ক্যাম্পের উদ্বোধন করা হয়। নরসিংদীর সাহেপ্রতাপ,বাজিরমোড় ও কান্দাপাড়া ওয়ালটন প্লাজার তিনটা শাখার উদ্যোগে এ ফ্রি ক্যাপের আয়োজন করা হয়।এতে সার্বিক সহযোগিতা করেন নরসিংদীর সুকণ্যা (প্রা) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদীর সাহেপ্রতাপ ওয়ালটন প্লাজার ম্যানেজার মো: দিদারুল ইসলাম, বাজিরমোড় শাখার ম্যানেজার মো: জহিরুল ইসলাম ও কান্দাপাড়া শাখার ম্যানেজার মো:গোলাপ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসাসেবা প্রদান করেন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(অবসর প্রাপ্ত) মেডিসিন, নিউরোমেডিসিন,চর্ম,জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং স্ত্রী-রোগ, প্রসূতি চিকিৎসক ও সার্জন অধ্যাপক ডা: শের মোস্তফা সাদীক খান।

ফ্রি চিকিৎসাসেবা পেয়ে সুবিধাভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, ওয়ালটন প্লাজার উদ্যোগে আমরা বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়েছি, এজন্য আমরা কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে। ওয়ালটন প্লাজার কর্মকর্তারা জানান, দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT