1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশের খিলপাড়ায় লাইসেন্স ছাড়া বিভিন্ন পণ্য উৎপাদন, দুহা ইন্ডাস্ট্রিজকে জরিমানা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৭৮ বার
542

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে বিভিন্ন পণ্য উৎপাদন করে বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২২ জুন) বিকেল সোয়া ৩টায় পলাশ উপজেলার ডাংগার খিলপাড়া এলাকার দুহা ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান ও নরসিংদীর বিএসটিআইয়ের আঞ্চলিক অফিসের একটি টিম।

এসময় সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাত সনদ ছাড়া অস্বাস্থ্যকর ও ঝুকিপূর্ণ পরিবেশে সরিষার তেল, হ্যান্ডওয়াশ, সুগন্ধি পোলাওর চাল, আচার, টয়লেট ক্লিনার পণ্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে দুহা ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক (মেট্রোলজি) মো: আরিফ হোসেন আসিফ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার এ. এফ এম হাসিবুল হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকীন মাশরুর খান জানান, পলাশ উপজেলায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT