1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৩৮৪ বার
481

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলায় ৩৩০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য র‍্যালি করে নতুন ইতিহাস গড়লেন ফুটবলপ্রেমী আর্জেন্টিনার সমর্থকরা। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ৪টা থেকে পলাশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জার্সি পরে, হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় তারা প্রিয় দল আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্বকাপ জয়ী দলটির প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং আর্জেন্টিনা দলের প্রতি সমর্থন জানাতেই এই ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে। ৩৩০০ ফুট দীর্ঘ পতাকাটি বহন করতে হাজারো সমর্থক অংশ নেন, যা স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

র‍্যালিটি পলাশ বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলার পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

আয়োজকদের মধ্যে আলফাতুল ইসলাম সৈকত ও রাসেল আহমেদ বলেন, “আমরা আর্জেন্টিনার ফুটবল শৈলীর ভক্ত। এই দল বিশ্বকাপ ফুটবলে খেলে বিজয় অর্জন করেছে এবং আমরা সেই খেলা নিজেরা দেখেছি। বাপ-দাতার আমলে জিতেছে এমন গল্প শুনে বড় হয়নি। আজ দলকে সমর্থন জানাতে এবং এলাকায় ফুটবল উৎসবের আমেজ তৈরি করতেই আমরা প্রায় ৩৩০০ ফুট লম্বা এই পতাকা তৈরি করে তা নিয়ে র‍্যালি করেছি। আমাদের এই আনন্দ আয়োজন ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস।”

স্থানীয়রা জানান, আর্জেন্টিনার এত বড় পতাকা নিয়ে এমন আয়োজন পলাশ উপজেলায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। র‍্যালি দেখতে প্রধান প্রধান সড়কের দুই পাশে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT