1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬১৮ বার
711

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (৬ জুন) গভীর রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ফুলদিরটেক গ্রামে এ ঘটনা ঘটে। এতে চরম ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন তানভির হোসেন রনি নামে এক তরুণ উদ্যোক্তা।

​স্থানীয়রা জানান, ফুলদিরটেক গ্রামের বাসিন্দা তানভির হোসেন রনি প্রায় ১০০ শতাংশ জলাশয় লিজ (ভাড়া) নিয়ে ঋণ করে মৎস্য চাষ শুরু করেছিলেন। তিনি পুকুরটিতে রুই, কাতলা, তেলাপিয়া ও পুঁটিসহ বিভিন্ন জাতের মাছের চাষ করছিলেন। গত মাসেই তিনি পুকুরে নতুন করে প্রায় ৫ লাখ টাকার পোনা মাছ ছাড়েন। কিন্তু রোববার সকালে স্থানীয়রা পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে দেখেন।

​ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা তানভির হোসেন রনি ক্ষোভ ও আর্তনাদ প্রকাশ করে বলেন, আমি নতুন করে এই ব্যবসাটা শুরু করেছি। ধার-দেনা করে গত মাসেই প্রায় ৫ লাখ টাকার মাছ পুকুরে ছেড়েছিলাম। কেউ শত্রুতা করে আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তবে কে বা কারা এই নির্মম কাজটি করেছে, তা আমি এখনো নিশ্চিত নই। আমি এর সুষ্ঠু বিচার চাই।

​এ বিষয়ে পলাশ উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, ঘটনাটি আমি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। আগামীকাল সোমবার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

​এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রনির মতো একজন উদীয়মান উদ্যোক্তার সাথে এমন অমানবিক শত্রুতার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT