1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত

৯০ শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আ.লীগ চায়নি: মঞ্জুর এলাহী

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৩৫ বার
47

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্যও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী বলেছেন আওয়ামী লীগ একটি ইসলাম বিদ্বেষী দল। নব্বই শতাংশ মুসলমানের এই দেশে ইসলাম টিকে থাকুক সেটা আওয়ামী লীগ চায়নি।

শেখ মুজিবুর রহমান আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ বাদ দিয়ে শুধু আওয়ামী লীগ নাম দিয়েছেন।বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলের নামের সাথে ইসলাম নামগুলো মুছে সলিমুল্লাহ হল এবং কবি নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে কবি নজরুল কলেজ নাম রেখেছিলেন। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন।

পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে আলেম ওলামাদের বিভিন্ন মামলা হামলা দিয়ে নির্যাতন করে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে শিবপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনজুর এলাহী আরো বলেন, শেখ মুজিবুর রহমান কখনোই স্বাধীন বাংলাদেশ চায়নি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল হিসেবে কৃতিত্ব নিতে চায় কিন্তু শেখ মুজিবরের চোদ্দগুষ্টির মধ্যে কোনো মুক্তিযোদ্ধা নাই। শেখ মুজিবর রহমান নিজেকে বাচাতে স্বেচ্ছায় কারাবরণ করে যখন পাকিস্তানে অবস্থান করছিলেন তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। আসল মুক্তিযুদ্ধের দল হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির মধ্যে যতজন মুক্তিযোদ্ধা আছে আওয়ামী লীগের মধ্যে তার অর্ধেকও নাই।
শেখ মুজিবর রহমান বাকশাল গঠন করে একদলীয় শাসনব্যবস্থা করেছিলেন আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

শিবপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও জেলা পরিষদ প্রশাসক তোফাজ্জল হোসেন মাষ্টার, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ছালেক রিকাবদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত নেতাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT