1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

ওয়ালটনের এসি কিনে ভাগ্য বদল; নরসিংদীর গৃহবধূ পেলেন ১০ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি
  • প্রকাশিতঃ সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮২৫ বার
977

নরসিংদী প্রতিনিধি: দেশীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন-এর ডিজিটাল ক্যাম্পেইনের আওতায় এসি কিনে মিলিয়নিয়ার হয়েছেন নরসিংদীর গৃহবধূ স্কুল শিক্ষিকা তাহমিনা আক্তার। সোমবার দুপুরে নরসিংদী শহরের কাউড়িয়া পাড়া পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তার হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

জানা গেছে, তাহমিনা আক্তার গত ২১ এপ্রিল নরসিংদী শহরের বাজির মোড়স্থ ওয়ালটন প্লাজা শোরুম থেকে ১.৫ টন ক্ষমতার একটি এসি ক্রয় করেন। যার মূল্য ছিল ৬৬ হাজার ৩০০ টাকা। আসন্ন পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে সারাদেশে চলমান ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’-এর আওতায় তিনি এ পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আমিন খান এবং জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী এবং বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।

পুরস্কারপ্রাপ্ত তাহমিনা আক্তার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “আমি কখনো ভাবিনি একটি এসি কিনে এত বড় পুরস্কার জিতব। এটি আমার জন্য অবিশ্বাস্য এক আনন্দের মুহূর্ত। এই অর্থ আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।”

অনুষ্ঠানে বক্তারা দেশীয় পণ্যের প্রসারে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। আমিন খান বলেন, “দেশীয় প্রতিষ্ঠানগুলো যদি এভাবে গ্রাহকদের উৎসাহিত করে, তাহলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ওয়ালটনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং এটি দেশীয় পণ্যের প্রতি মানুষের আস্থা বাড়াবে।”

ক্রিকেটার তাসকিন আহমেদ বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষকে উৎসাহিত করে এবং দেশীয় শিল্পকে এগিয়ে নেয়। আমি সবাইকে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানাই।”

অনুষ্ঠানে উপস্থিত সাধারণ মানুষেরাও আয়োজনটির প্রশংসা করেন। তাদের মতে, এ ধরনের ক্যাম্পেইন শুধু ক্রেতাদের আনন্দ দেয় না, বরং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, শিল্পখাতের উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা জানান, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং দেশীয় পণ্যের প্রসার ঘটাতে ওয়ালটন নিয়মিতভাবে এ ধরনের ক্যাম্পেইন পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং চিফ ডিভিশনাল অফিসার মাকসুদ আলম। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT