1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৭৩৫ বার
749

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : জাতীয় পুষ্টি সপ্তাহ -২০২৬ উপলক্ষে নরসিংদীর শিবপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ এপ্রিল) বেলা ১১ টায় শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবপুরের বাস্তবায়নে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোসতানসির বিল্লাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিছ রিকাবদার (কালামিয়া), শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জান্নাত তোরণ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়হান, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর, উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতি শেখ আব্দুল কাইয়ুম প্রমুখ।

আলোচনা সভায় শিশু থেকে শুরু করে প্রবীন মানুষের শারীরিক  পুষ্টি  নিরাপত্তা ও চাহিদা বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, একজন মানুষের শারীরিক সুস্থতার জন্য শরীরে পর্যাপ্ত পুষ্টির চাহিদা পূরণ করা। এ কারণে বর্তমান সময় মুখরোচক বা প্যাকেট জাতীয় খাবারের প্রতি নজর না দিয়ে অর্গানিক বা প্রাকৃতিক শর্করা, আমিষ,  আয়োডিন ও ভিটামিন জাতীয় খাদ্যভাস গড়ে তোলার আহবান জানানো হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT