1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১৫ বার
125

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে পুলিশের এক বিশেষ অভিযানে ৩ বোতল বিদেশী মদসহ মাহবুব আলম (৫২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে বেলাবো বাজার সংলগ্ন সোনালী ব্যাংকের সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাবো থানার এসআই (নিরস্ত্র) তমাল সরকার ও তার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় নিয়মিত ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে নিয়োজিত ছিলেন। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে বেলাবো বাজারস্থ সোনালী ব্যাংকের সামনে সন্দেহভাজন হিসেবে মাহবুব আলমকে চ্যালেঞ্জ করে পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ২ লিটার ৭৫০ মিলিলিটার ওজনের ৩ বোতল দামী বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য প্রায় ২৪ হাজার টাকা বলে ধারণা করছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামী মাহবুব আলম বেলাবো থানার বেলাবো গ্রামের মৃত আফতাব উদ্দিন আহম্মেদের ছেলে।

বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেন। আজ সকালেই আসামীকে নরসিংদী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছে থানা প্রশাসন। বেলাবোতে পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। তারা বলছেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন কঠোর অভিযান নিয়মিত পরিচালনা করা জরুরি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT