1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৩৪ বার
133

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক :.নরসিংদীর বেলাবো উপজেলায় ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি মো. আশিক সুজন মামুন সিনিয়র নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। শুক্রবার (১০ এপ্রিল) সকালে তিনি উপজেলার নারায়ণপুর ইউনিয়নে গিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রশিদুল ইসলাম লাল মিয়া এবং নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হারুন-অর-রশিদের সঙ্গে মিষ্টিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে তিনি চর উজিলাব ইউনিয়নের বারৈচা গ্রামে গিয়ে নরসিংদী জেলা যুবদলের সদস্য মো. আনিসুর রহমানের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন। একইসঙ্গে উপজেলা ছাত্রদলের নেতা রবিউল ইসলাম রবির পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করে মিষ্টিমুখের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মো. হুমায়ুন কবির শরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংগঠনের ভেতরে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT