1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
অধ্যাপক আনোয়ারা হোসেন এর স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশে আর্জেন্টিনার ৩ হাজার ৩০০ ফুট পতাকা নিয়ে র‍্যালি করে ইতিহাস গড়লেন সমর্থকরা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে শ্রমিকদল নেতার সংবাদ সম্মেলন ঘোড়াশালে পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন, নতুন উদ্যোক্তার আর্তনাদ নরসিংদীতে যুবককে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগ মানবতার আলোকবর্তিকা ঘোড়াশাল পৌরসভার মেয়র প্রার্থী মো: ইকরাম হোসেন ঘোড়াশালে ভাড়া বৃদ্ধির দাবিতে সিএনজি চালকদের কর্মবিরতি ‎ পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে জাকির হোসেন মিকোয়ান রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ম্যুরাল ‘বাংলার ঈগল’ উদ্বোধন নরসিংদীতে ঈদের বর্জ্য অপসারণে দিন-রাত মাঠে ভিপি খবিরুল

রায়পুরায় নিরাপদ অভিবাসন ও সচেতনতামূলক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ বার
218

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর, মির্জাপুর, আমিরগঞ্জ, পলাশতুলী, উত্তর বাখরনগর ও মরজাল ইউনিয়নের বিভিন্ন বাজার ও স্কুল এন্ড কলেজের ৬ টি স্পটে ৩ দিনব্যাপী (রবিবার,সোমবার ও মঙ্গলবার) নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ বিষয়ক পটগান প্রদর্শনী অনুষ্ঠিত।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক বাস্তবায়নাধীন ‘ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদশী রিটার্নী মাইগ্রেন্টস’ প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে রুপান্তরের পরিবেশনায় এ পটগান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানগুলোর সমন্বয় করেন প্রোগ্রাম অর্গনাইজার ফাতেমা আক্তার নুপুর।

মঙ্গলবার বিকেলে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাক্ষ্মনের টেক গ্রামে পটগান পরিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রেহেনা বেগম।

এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক শফিকুল ইসলাম, মরজাল ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রাশেদ মেম্বার’সহ প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT