1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

রায়পুরায় নতুন থানা গঠন: চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আত্মপ্রকাশ

Reporter Name
  • প্রকাশিতঃ রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫৯ বার
526

এম. আজিজুল ইসলাম : নরসিংদী জেলার রায়পুরা উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রায়পুরা উপজেলাকে ভেঙে নতুন একটি থানা গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নবগঠিত এ থানার সার্বিক উন্নয়নকে লক্ষ্য করে ‘চররায়পুরা থানা উন্নয়ন কমিটি’ নামে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ৬৪ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটির আত্মপ্রকাশ ঘটেছে।

কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। উপদেষ্টা পরিষদে রয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, নুর আহমেদ চৌধুরী মানিকসহ চরাঞ্চলের ১৫ জন কৃতীসন্তান। এছাড়া আহ্বায়ক কমিটিতে জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সামসুউদ্দিন আহমেদ সামুকে আহ্বায়ক এবং ডা. মাহাবুবুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে। মোট ৬৪ জন সদস্য নিয়ে গঠিত হয়েছে এ আংশিক কমিটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) কমিটির প্রধান উপদেষ্টা এম এন জামান, উপদেষ্টা অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম এবং সদস্য সচিব অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

চররায়পুরা থানা উন্নয়ন কমিটির আহ্বায়ক সামসুউদ্দিন আহমেদ সামু বলেন, “এ কমিটির মাধ্যমে রায়পুরা উপজেলার চরাঞ্চলের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে। থানা গঠনের প্রক্রিয়ায় কমিটির সদস্যরা নিরলসভাবে কাজ করবেন। পাশাপাশি চরাঞ্চলে বিরাজমান বিরোধ ও সহিংসতা প্রতিরোধেও আমরা সক্রিয় ভূমিকা রাখব।”

উল্লেখ্য, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়ন নিয়ে ‘চর রায়পুরা থানা’ গঠিত হচ্ছে। এর আগে গত ২০ জানুয়ারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর ১১৯তম সভায় এ থানার অনুমোদন দেওয়া হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT