1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৪১৪২ বার
113

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার দৌলতকান্দি ব্রীজ পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে ।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো: নাজিম উদ্দিন জানান, বিকেলে তিনটার দিকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হয়, দৌলতকান্দি রেলব্রীজ পারাপারের সময় সিলেট ও চট্টগ্রামগামী যেকোন ট্রেনের ধাক্কায় ৫৫ বছর বয়সী এক বৃদ্ধ গুরুতর আহত হয়। এতে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। কিন্তু প্রযুক্তি ব্যবহার করেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রচারের মাধ্যমে পরচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT