1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জন নিহত পলাশে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

Reporter Name
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬৭ বার
194

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরায় প্রাণতোষ কর্মকার নামে জুয়েলারী ব্যবসায়ীকে বাড়ি ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ হত্যার ঘটনা ঘটেছে।

নিহত প্রাণতোষ কর্মকার (৪২) বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে ও স্থানীয় নতুন বাজারের জুয়েলারী ব্যবসায়ী।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার হত্যার তথ্য নিশ্চিত করলেও কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে তাৎক্ষনিক তা জানাতে পারেননি।

নিহতের স্বজনরা জানান, রাত ৮টার দিকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত প্রাণতোষ কর্মকারকে দোকান ও লেনদেনের কথা বলে বাড়ি হতে বের হতে বলে। এসময় পরিবারের লোকজনের সন্দেহ হলে বাড়ির বাইরে না গিয়ে কথা বলতে বলেন। তারা তা না শুনে কৌশলে প্রাণতোষকে ডেকে বাড়ির অদূরে দিঘলিয়াকান্দি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে বুকে গুলি করে পালিয়ে যায়। পরে প্রাণতোষকে স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আসাদ আব্দুল্লাহ খান বলেন, আমাদের হাসপাতালে মৃত আবস্থায় নিয়ে আসা হয়। স্বজনরা বুলেট ইনজুরির কথা বলেছে, তবে ময়নাতদন্ত ছাড়া সঠিক করে বলা যাবে না।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, বাঁশগাড়িতে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের ঘটনা ঘটেছে।  তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তার সম্পর্কে জেনে পরে জানানো হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT