1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবতে সবজি দেওয়ার কথা বলে ক্ষেতে নিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫২৩ বার
Oplus_131072
57

নরসিংদীর বেলাবতে সবজি দেওয়ার কথা বলে এক কিশোরীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আলকাছ মিয়া (৬০) এর বিরুদ্ধে।

আলকাছ মিয়া উপজেলা নারায়নপুর ইউনিয়নের কাঙ্গালিয়া গ্রামের মৃত আঃ গফুর মিয়ার ছেলে।
সে সম্পর্কে কিশোরীর দাদা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভোক্তভোগির মা তার  প্রতিবেশী চাচা শশুরের সবজি ক্ষেত থেকে সবজি আনার জন্য তার মেয়েকে পাঠান। কিন্তু সবজি আনতে দেরি হওয়ায় তার মা চাচা শশুরের সবজি ক্ষেতে গিয়ে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার করলে চাচা শশুর আলকাছ মিয়া দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় শনিবার (১৯ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে বেলাব থানাায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই অভিযোগটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০২০ এর ৯ (১) ধারায় বেলাব থানায় মামলা রুজু করা হয় । যার মামলা নং ২৫।

বেলাব থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নাসির উদ্দিন বলেন, কিশোরীর মা বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। বর্তমানে আসামী পলাতক রয়েছে তাকে গ্রেফতার চেষ্টা চলছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT