1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
রায়পুরায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধে কিশোর নিহত, আহত ১০ শ্রদ্ধা ও ভালোবাসায় ডাকসুর প্রথম ভিপি মনু মিয়ার ১০৪ তম জন্মদিন পালন নারীদের প্রতি জামায়াত আমীরের অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বেলাবতে মানববন্ধন নরসিংদীতে মুরগি বিক্রির টাকা আত্মসাৎ করতেই ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২ বেলাবতে বিএনপি প্রার্থীর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ঘোড়াশালে আড়াই বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার ঘোড়াশালে শিশুকে ধর্ষণের অভিযোগ দেওয়ায় হামলা, লুটপাট ও মারধর, ধর্ষক গ্রেফতার শোষণমুক্ত সমাজ গড়তে ও ইসলামকে উপরে তুলতে একাই নির্বাচনের সিদ্ধান্ত : চরমোনাই পীর মিথ্যা আশ্বাস দিয়ে কোনদিন দেশ গঠন করা যায় না : মঈন খান বেলাবতে নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে পোল্ট্রি খামারির মরদেহ উদ্ধার

রায়পুরায় হামলার শিকার এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন

Reporter Name
  • প্রকাশিতঃ শুক্রবার, ২ মে, ২০২৫
  • ৮১৭ বার

এম আজিজুল ইসলাম : নরসিংদীর রায়পুরার চরাঞ্চলের আলীনগরে দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জানা গেছে, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।

নিহতের ভাই রাসেল মিয়া সাংবাদিকদের জানান, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।’

অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।’

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT