1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নরসিংদীতে গলায় ফাঁস দেওয়া তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ৪০০৫ বার
39

নরসিংদীর পৌর শহরের ব্যাংক কলোনি এলাকার একটি বাসা থেকে সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত ম’রদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সুরভী কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে।

নি’হতের স্বজনরা জানায়, সুরভী বৃহস্পতিবার দুপুরে তার দূরসম্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে আসে। ভোরে বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার পর থেকে বাড়ির মালিক নিহত তরুণীর দূরসম্পর্কের চাচা বাহাদুর পলাতক আছেন এবং তাকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT