1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বেলাবতে শোক র‌্যালি

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ২১ আগস্ট, ২০২৩
  • ৩০৫ বার
50

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ও নিহত সব শহীদের স্মরণে দোয়া, প্রতিবাদ সভা এবং শোক র‌্যালি করেছে বেলাব উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

আজ সোমবার (২১ আগস্ট) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রতিবাদ সভা, দোয়া ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃরাশেদুল হাসান রাসেলের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাব্বির আহমেদ ভূইয়া কমলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ভাস্কর অলি মাহমুদ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোছলেহ উদ্দিন খান সেন্টু,

চর উজিলাব ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আক্তারুজ্জামান, চর উজিলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাসেম আলকাছ, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল,উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মিয়া,সাবেক ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ জয়’সহ প্রমুখ।

বক্তারা ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যারা পলাতক রয়েছে তাদের দ্রুত দেশে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এ হামলায় যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে একটি শোক র‌্যালি বের হয়ে বারৈচা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বারৈচা বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT