1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

সৌদিতে ওমরা করতে গিয়ে নরসিংদীর ২ জন নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬০৯ বার
37

নিজস্ব প্রতিবেদক : পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে সৌদি আরবের জেদ্দা-মদিনা সড়কে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

নিহতরা হলেন, নরসিংদীর শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর পূর্বপাড়া গ্রামের আবদুল মালেক মেম্বার (৭৪) ও তার ভাগিনা শাকিল আহমেদের স্ত্রী তাসলিমা বেগম (২০)।

আর আহতরা হলো, মালেক মেম্বার এর ছেলে জেদ্দা বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের বাংলা শাখার পরিচালনা কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, তার স্ত্রী, মেয়ে, ভাগিনা শাকিল আহমেদ ও শ্যালক। তারা বর্তমানে মদিনার স্থানীয় ওয়াদি ফারাহ হাসপাতালে চিকিৎসাধীন।

সাধারচর ইউনিয়নের চেয়ারম্যান মোরশেদ আহমেদ জানায়, মালেক মেম্বার দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। কয়েক মাস আগে তিনি কিছুটা সুস্থ হলে ৪০ দিনের জন্য সিলায় যেতে চায়। তখন ছেলেরা তাকে সৌদি আরবে ওমরাহ করার জন্য আসতে বলেন।

গত বুধবার তিনি বাংলাদেশ থেকে ওমরাহ করতে সৌদি আরবে যান। সেখান থেকে ছেলে তার গাড়িতে করে পরিবারসহ জিয়ারতের উদ্দেশ্যে জেদ্দা থেকে মদিনা যাচ্ছিলেন। পরে জেদ্দা-মদিনা সড়কে তাদের গাড়ির সাথে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মালেক মেম্বার ও ভাগিনা স্ত্রী তাসলিমা মারা যায়। বাকিরাও গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরো জানান, দুইজনের মরদেহ দেশে আনা হবে না কি ওইখানে দাফন করা হবে তা এখন ও সিদ্ধান্ত হয়নি। পরিবারেরর সবাই বসে সিদ্ধান্ত নিয়ে মরদেহের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT