1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : বিএনপি নেতা জুয়েল

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার
Oplus_131072
55

আলমগীর পাঠান, নরসিংদী প্রতিনিধি: বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রুপরেখা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে আজ (৭ ডিসেম্বর) নরসিংদীর বেলাবতে গণসংযোগ ও পথসভা করেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।

তিনি বলেন, সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।মানুষের পাশে থেকে ভাবনাকে মূল্যায়ন করতে হবে এবং নৈরাজ্য, বিশৃঙ্খলা চাঁদাবাজিতে যেন কোনো নেতাকর্মী সম্পৃক্ত না হয় সে ব্যাপারে কঠুর নির্দেশনা প্রদান করেন। পথ সভা শেষে বিকালে উপজেলার বাজনাবো ইউনিয়নের বীর বাঘবের উত্তর গ্রামীণ প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বীর উত্তম ও তার পুত্র মরহুম আরাফাত রহমান কোকো এবং বাজনাব ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সভাপতি,বাজনাব ইউনিয়ন পরিষদের সাবরক চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়ার স্মরনে দো’আ ও আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দেশ বাচাও মানুষ বাচাও স্লোগানকে লালন করে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে এবং ভারতে আসামে বাংলাদেশের উপ-হাইকমিশনে উগ্রবাদিদের হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকা পড়ানোয় নিন্দা জ্ঞাপন করেন।

স্মরণ সভা প্রস্তুতি কমিটির সভাপতি মোঃ হাসান হাফিজ উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব প্রান্ত, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কয়েস মিয়া, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ সোহরাব মিয়া,সদস্য সচিব মোস্তফা মিয়া, উপজেলা ছাত্রদল নেতা পাপন মিয়া’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT