1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে সাংবাদিকের পিতার ইন্তেকাল

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৩৯৪ বার
38

শেখ মানিক : দৈনিক তৃতীয় মাত্রার নরসিংদীর শিবপুর উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইলিয়াস হায়দারের পিতা মোহরপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আব্দুল লতিফ মাস্টার (৯০) ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ শনিবার (২২ এপ্রিল ) সকাল ৯টার দিকে শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের সফরিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল, ৯০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫মেয়ে, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সফরিয়া-বাহারদিয়া গ্রামের ঈদগাহ মাঠে শনিবার বাদ আছর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন, শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, মেহেরপুরের সাবেক ডিসি ড.মোহাম্মদ মুনসুর আলম খান, মাছিমপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকারবদার, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসান মিন্টু, বাঘাবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরুন মৃধা প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT