1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে সবুজ পাহাড় খেলাঘর আসরের সভাপতি সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪০৭ বার
52

নিজস্ব প্রতিবেদক : খেলাঘর আসর নরসিংদীর শিবপুর উপজেলা শাখার “সবুজ পাহাড় খেলাঘর আসরের ” সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারী) বেলা ১১ টায় উপজেলার মুনসেফেরচর শিক্ষার আলো একাডেমি প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা মিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাক আহমেদ ভূইয়া, প্রধান বক্তা ছিলেন খেলাঘর নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ ভূঞা।সবুজ পাহাড় খেলাঘর আসরের আহ্বায়ক সঞ্জয় কৃষ্ণ গোস্মামী এলটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোমেন খানের সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর নরসিংদী জেলা শাখার সহ সভাপতি দেলোয়ার হোসেন ভূইয়া, সহ সভাপতি জসিম উদ্দিন, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আল, সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্মামী (জুটন) প্রমুখ।সম্মেলনে সর্বসস্মতিক্রমে অজয় কৃষ্ণ গোস্মামীকে সভাপতি ও সাংবাদিক মোমেন খানকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সবুজ পাহাড় খেলাঘর আসরের কমিটি ঘোষনা করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT