1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন সরকার স্বরণে দোয়া মাহফিল

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩১১ বার
35

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেন সরকার এর স্বরণে দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের উদ্যোগে শুক্রবার দুপুরে বাঘাব গ্রামের সরকার বাড়িতে এই আয়োজন করা হয়।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব তোফাজ্জল হোসেন মাষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনজুর এলাহী, উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেক রিকাবদার (কালা মিয়া),

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, বীর মুক্তিযোদ্ধা এ কে নাসিম আহমেদ হিরন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাসুদ পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজ আহমেদ সরকার প্রমূখ।

মোশাররফ হোসেন সরকার দীর্ঘদিন যাবৎ আমেরিকায় পরিবারের সাথে বসবাস করছিলেন। গত ২৩ জানুয়ারি আমেরিকার ভার্জিনিয়ায় বাংলাদেশ সময় ভোর সারে চারটা ইন্তেকাল করেন। ২৭ জানুয়ারি মরহুমের মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন স্বজনরা। পরে বাদ জুম্মা বাঘাব দারুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT