1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে বিসিক শিল্পনগরীতে নিহত শ্রমিকদের স্বরণে দোয়া ও গণভোজ

মোমেন খান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২৭ নভেম্বর, ২০২২
  • ৪৮২ বার
56

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে বিসিক শিল্পনগরী এলাকায় চৌধুরী গার্মেন্টে অগ্নিকাণ্ডে নিহত পোশাক শ্রমিকদের স্বরণে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়েছে।

মান্নান ভূইয়া পরিষদের উদ্যোগে রবিবার (২৭ নভেম্বর) বিকালে কারারচরে বিসিক শিল্পনগরী জামে মসজিদ প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।

মান্নান ভূইয়া পরিষদ বিসিক শিল্পনগরী শাখার সভাপতি মাসুদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মান্নান ভুইয়া পরিষদের উপদেষ্টা মাহবুবুল হক ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক মোল্লা,

ইউপি সদস্য রতন মিয়া, পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজি, বিশিষ্ট সমাজসেবক মিয়া মো: বেনুজির, সোলমান মোল্লা, আনোয়ার হোসেন, মফিজুল মিয়া, কামাল হোসেন, ইসমাইল মিয়া, আরিফ ভূইয়া প্রমুখ।

উল্লেখ্য ২০০০ সালের ২৫ নভেম্বর বিসিক শিল্পনগরী এলাকায় চৌধুরী গার্মেন্সে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫৪ জন পোশাক শ্রমিক মারা যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT