1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮২ বার
Oplus_131072
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরের ইটাখোলা কুমরাদী এলাকায় কর্ণফুলী মাস্টারব্যাচ এন্ড প্লাষ্টিক কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে কারখানাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ তাৎক্ষণিক জানাতে পারেনি।

কারখানার ইনচার্জ মো: মাহিন আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। নিজেদের চেষ্টায় আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেই। শিবপুর ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে এসে তাদের যান্ত্রিক ক্রটির দেখা দিলে তাদের কাজ বন্ধ হয়ে যায়। পরে নরসিংদী সদরের ফায়ার সার্ভিস এসে ১ ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে গেছে।

শিবপুর ফায়ার সার্ভিসের সাব অফিসার  সাইফুল ইসলাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। নরসিংদী সদর ও শিবপুরের ২টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হলেও তার আগেই কারখানার সবকিছু পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।

#

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT