1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৮৪৯ বার
50

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে নির্জন জঙ্গল থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২০ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব মিয়াজি বাড়ির পশ্চিম পাশে হারুন মিয়ার নির্জন একটি জঙ্গল থেকে নাকে মুখে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০/৩৫ হবে বলে জানান পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, হারুন মিয়া বিকেল বেলায় গাছের পাতা লতা কাটার জন্য জঙ্গলে গিয়ে একটি লাশ দেখতে পায়ে স্থানীয় ইউপি সদস্য মনির খান কে জানান। পরে মনির খান থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শিবপুর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আফজাল সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত ৮ টার দিকে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার। আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিহতের পরিচয় সনাক্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) খবর দেওয়া হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে গতকাল রাতের কোন এক সময় তাকে কেউ হত্যা করে লাশ সেখানে ফেলে রেখে গেছে। নিহতের দুই হাতের সবকটি আঙুলের মাথায় ব্লেড দিয়ে কুচিকুচি করে কাটা থাকায় তথ্য প্রযুক্তির মাধ্যমে তাৎক্ষণিক পরিচয় সনাক্ত করা যায়নি। পরিচয় জানার চেষ্টা চলছে। নিহতের পড়নে ছিল সাদা রঙ্গের পায়জামা, লাল রঙের কামিজ ও তার উপরে কালো রঙের বোরকা ও সাদা রঙের ওড়না। লাশের পাশে একটি ভ্যানিটি ব্যাগ ও গামছা পাওয়া গেছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT