1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

শিবপুরে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী মহা সম্মেলন

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৮ বার
35

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে আজকিতলা এইচ এম এ আলী দাখিল মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবু হানিফের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার।

মাদ্রাসা সুপার এ কে এম খুরশিদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবদুল খালেক, জয়নগর ডিগ্রি কলেজের প্রফেসর ড: জামাল উদ্দিন ভূইয়া, আজকিতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ, জয়নগর ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির মিষ্টার, বর্তমান সাধারণ সম্পাদক ফাজায়েল ভূইয়াসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT