1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

শিবপুরের জয়নগরে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা অনুদান দিলেন সাবেক এমপি

শেখ মানিক | শিবপুর
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৭৪ বার
110

শেখ মানিক : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর পশ্চিমপাড়া আফাজউদ্দিন বাড়ির জামে মসজিদ নতুন করে সংস্কার কাজের জন্য ২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক জনপ্রিয় সফল সংসদ সদস্য এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

শনিবার (২৭ মে) সন্ধ্যায় উপজেলার ইটাখোলায় সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান সামিয়া সিএনজি স্টেশনে মসজিদ কমিটির সভাপতি ড. এম জামাল উদ্দিন এর নিকট এ অনুদানের টাকা হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যতের মধ্যে উপস্থিত ছিলেন, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আব্দুল খালেক, মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন, মসজিদ কমিটির কোষাধক্ষ্য রিয়াজুল হক মাস্টার, ইউপি সদস্য কামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আউয়াল প্রমুখ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT