1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরা প্রেসক্লাবের সভাপতি নুর, সম্পাদক রফিক ও কোষাধ্যক্ষ হারুনুর রশিদ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৩৫১ বার
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় রায়পুরা প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ মে) বিকেলে সংগঠনের নির্বাহী উপদেষ্টা মোছলেহ উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো: ফারুক মিয়া, মো: মোস্তফা খানসহ সংগঠনের সকল সদস্য। পরে শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো. জয়নুল আবেদীন এ কমিটি ঘোষণা করা হয়।

নব কমিটিতে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম নুর উদ্দিন আহমেদকে সভাপতি, ভোরের ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল হক রফিককে সাধারণ সম্পাদক এবং আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদকে কোষাধ্যক্ষ করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ উদ্দিন, সহ-সভাপতি মো. মাজেদুল ইসলাম, এস এম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক একে এম সেলিম, কার্যকরী সদস্য মাহবুব আলম লিটন, লাইলী বেগম, মো: শাহ নেয়াজ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT