1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় মোবাইল কোর্টে ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার
Oplus_131072
101

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় যানজটমুক্ত ও জনবান্ধব সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে পৌর এলাকার শ্রীরামপুর রেল গেইট ও বাজার সড়কে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্টের নির্বাহী হাকিম মো. মাসুদ রানা। অভিযানে সহযোগিতা করেন পৌর কর্তৃপক্ষ ও আনসার বাহিনীর সদস্যরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “ নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ দুপুরে অভিযান চলাকালে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি, পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা ও যানজট সৃষ্টির অভিযোগে ৯টি দোকান মালিককে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়। জনগণের চলাচলের রাস্তা দখল করে যানজট সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT