1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় বিএনপি’র অফিস ভাঙচুর মামলায় র‌্যাবের হাতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৫৪৫ বার
123

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় বিএনপির ইউনিয়ন কার্যালয় ভাঙচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনার মামলায় চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নাসির উদ্দীনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল।

রোববার (১৭ আগষ্ট) দুপুরে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নাসির উদ্দীন চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির দায়িত্বে ছিলেন।

র‌্যাব-১১ এর উপপরিদর্শক রবিউল আলম জানান, বিএনপির অফিস ভাঙচুরের ব্যাপারে রায়পুরা থানার একটি মামলার ওয়ারেন্ট থাকায় ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে চৈতন্যা বাজার থেকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী রাতে রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে আগুন দেয় একদল দুর্বৃত্ত। এসময় কার্যালয়ের ভেতরে থাকা টেলিভিশন, চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে দেয়ালে লাল কালিতে ‘জয় বাংলা’ ও ‘মরার জন্য অপেক্ষা কর’ লিখে হুমকি দেয় তারা। এ ঘটনার পর চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক দানেস মিয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দাখিল করেন।
রায়পুরা থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার ঘোষ বলেন, চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ফেব্রুয়ারী মাসে দানেস মিয়া বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় র‌্যাব ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনকে গ্রেফতার করে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT