1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

রায়পুরায় দখলমুক্ত হলো পরিত্যক্ত ইউপি ভবন: নির্মান হবে পৌর পাঠাগার

এম আজিজুল ইসলাম | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৯০২ বার
129

এম আজিজুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দীর্ঘদিন যাবত দখলে থাকা একটি পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন দখলমুক্ত ও পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ মোবাইল কোর্টের বিভিন্ন আইনে দুই দোকান মালিককে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: মাসুদ রানা রায়পুরা উপজেলার রেলগেইট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অভিযানে দুইটি দোকান মালিককে নগদ ৪ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও চান্দেরকান্দি ইউনিয়নের পরিত্যক্ত একটি ভবন দখলমুক্ত সহ অবৈধ পাঁচটি স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এসব স্থানে অতিদ্রুতই একটি পৌর পাঠাগার ও পৌর মার্কেট নির্মাণ করা হবে। এছাড়াও রেলগেইট এলাকায় অসহনীয় যানজট নিরসনের জন্য রেললাইনের নিচ দিয়ে বাইপাসটি সংস্কার করে চালু করা হবে।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, রায়পুরা পৌর নির্বাহী মনিরুল ইসলাম, প্রকৌশলী রুবেল সরকার, থানার উপপরিদর্শক শফিউল্লাহ সহ আইনশৃঙ্খলা সদস্য ও সাংবাদিকবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT