1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

রাত পোহালেই পলাশ উপজেলা মহিলা আ.লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪১৩ বার
118

নিজস্ব প্রতিবেদক : রাত পোহালেই প্রায় দীর্ঘ ৮ বছর পর নরসিংদীর পলাশ উপজেলা মহিলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এ সম্মেলনকে ঘিরে মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ।

উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক আফরোজা দিলিপের সভাপতিত্বে উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে শনিবার (৫ অক্টোবর) সকালে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী- পলাশ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পলাশের সাবেক সাংসদ কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন,

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক,

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারন সম্পাক ইয়াছমিন সুলতানা, ঘোড়াশাল
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরমেয়র শরীফুল হক, ঘোড়াশাল পৌরমেয়র আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।

এ সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্র মহিলা আ.লীগের কর্মী সমর্থকদের মধ্যে বইছে উৎসবের আমেজ। এরই মধ্যে উপজেলার প্রধান প্রধান সড়কে ব্যানার ,ফ্যাস্টুন, তোরণ নির্মাণ ও পোস্টারে ছেয়ে গেছে।

এদিকে তৃনমুল মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের দাবী, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ ৮ বছর পর এ সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী সংসদ নির্বাচনে নতুন কমিটি নৌকা প্রতিককে বিজয়ী করতে সহায়ক ভুমিকা রাখবে বলে মনে করছেন তৃনমূল মহিলা আওয়ামীলীগের
নেতাকর্মীরা। তাই সবার দৃষ্টি কে হচ্ছেন পলাশের মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক ?

নরসিংদীর কন্ঠস্বর/ নিউজ/ আ. মনা/ এস. হোসেন/ 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT