1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মাধবদীতে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৩৯১ বার
53

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীতে এক ডোবা থেকে অজ্ঞাত (৫০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়নের দামের ভাওলা এলাকার নরসিংদী-মদনগঞ্জ আঞ্জলিক সড়কের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপরে দামের ভাওলা এলাকার সড়কের ৫নং ব্রীজ সংলগ ডোবায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে বিকাল ৩ টায় ডোবা থেকে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই, সিআইডি ও ডিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, মরদেহ পচে যাওয়ায় আমাদের ধারণা ৪ থেকে ৪ দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। তবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ বলা যাবে। আমরা মরদেহের পরিচয় ও রহস্য উদ্ধারে কাজ করছি। এই ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নরসিংদীর কন্ঠস্বর / এস বর্মণ

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT