1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

“মরার জন্য অপেক্ষা কর” লিখে রায়পুরার বিএনপি অফিসে হামলা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৮২ বার
45

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় বিএনপি কার্যালয়ে আসবাবপত্র ভাংচুরের পর আগুন দিয়ে সেগুলো পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। এসময় কার্যালয়ের দেয়ালে বিভিন্ন লেখা লিখে গেছেন বলে ধারবা করছে স্থানীয় নেতৃবৃন্ধরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরসুবুদ্দির বাজারে বিএনপি কার্যালয়ে এঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রাতে একদল দুর্বৃত্ত কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় কার্যালয়ে থাকা টিভি, চেয়ার-টেবিলসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে এবং “জয় বাংলা,” “মরার জন্য অপেক্ষা কর” ইত্যাদি লেখা দেয়ালে লিখে কার্যালয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায়। কার্যালয়ে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি, বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ বিষয়ে চরসুবুদ্দির ইউনিয়ন বিএনপির সভাপতি দানিছ মিয়া বলেন, এ ঘটনার সঙ্গে কারা জড়িত জানি না। তবে, ধারণা করছি ফ্যাসিস্টের দোসররা এ ঘটনা ঘটাতে পারে। যারাই জড়িত থাকুক, তাদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি করছি।

রায়পুরা থানার ওসি তদন্ত প্রবীর কুমার ঘোষ বলেন, বিষয়টি আমরা শুনেছি। প্রাথমিক তদন্তও করেছি। তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT