1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে বাসের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৭ বার
Oplus_131072
39

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী উপজেলার অর্জুনচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র রোহান। বাবা-মা, দাদা-দাদি, নানা-নানী আর ছোট বোনকে নিয়ে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের নলুয়া গ্রামে তাদের বসবাস।

১১ বছরের ছোট্ট রোহান তার মামাত ভাই আনিমের সাথে বাজার করে মোটরসাইকেল দিয়ে বাড়ি ফিরছিল। পথে বাসের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় দুজন। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

শুক্রবার রাত প্রায় দশটার দিকে রোহানের মৃত্যু হয়।
রোহান চন্দনবাড়ি ইউনিয়নের অর্জুনচর গ্রামের সোহেল মিয়ার ছেল।

স্বনরা জানায়, শুক্রবার মাগরিবের নামাজের পরে মনোহরদী উপজেলার চালাকচর বাজার থেকে বাজার করে মামাত ভাই তানিমের সাথে মোটরসাইকেল দিয়ে বাড়িতে আসতেছিল। হেতেমদি-সাগরদি বাইপাস রোডের চন্দবাড়ি এলাকার কাছাকাছি আসার পর ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাসের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায় এবং তানিম ও রোহান গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহত দুজনের অবস্থা গুরুতর থাকায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন অবস্থায় রোহানের মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, আহত দুই জনের মধ্যে এক জন নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাস থানায় নিয়ে আসে। চালক এবং হেল্পার ঘটনার পরেই পালিয়ে যায়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT