1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

মনোহরদীতে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৪ বার
37

নিজস্ব প্রতিবেদক :।নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় মো: শুক্কুর আলী(৬০) নামে এক পথচারীর নিহত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) সকালে সড়ক দুর্ঘটনায় আহত হলে আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শুক্কুর আলী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত জায়েদ আলী মোড়লের ছেলে।

পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক বারটার দিকে নিহত শুক্কুর আলী সাইকেল চালিয়ে সাগরদী বাইপাস মোড়ে আসার পর মনোহরদী থেকে ছেড়ে আসা বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT