1. admin@narsingdirkanthosor.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বেলাবোতে মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২৮১ বার
103

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : “লিঙ্গীয় বৈষম্য দূর করি, সমতাপূর্ণ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে নরসিংদীর বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার অফিসের সামনে থেকে স্লোগানে মুখরিত হয়ে একটি র‌্যালি বের হয়ে বারৈচা বাসস্ট্যান্ড ঢাকা-সিলেট মহাসড়ককের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিস কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখা। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিনের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সভাপতি বকুলা বেগম, সহ-সাধারণ সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার,অর্থ সম্পাদক পারভীন আক্তার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম,বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক সামসুর রহমান কাজল, আব্দুল মুনসুর’সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শাখার সদস্য বৃন্দ।এই সময় বেলাবো উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠী শিল্পীবৃন্দ ও জেলা শাখার তরুণী শিল্পী গান পরিবেশন করেন।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নানা প্রতিকূলতা মধ্যেও নারীর অবস্থানের গুণগত পরিবর্তন ও সচেতন হয়েছে। নারীদের মধ্যে নিজের অধিকার সম্পর্কে জানার আগ্রহ বৃদ্ধি পেয়েছে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহন যেমন বেড়েছে পাশাপাশি নারীর প্রতি সহিংসতাও বৃদ্ধি পেয়েছে। নারীরা নিত্যদিন বিভিন্নভাবে সহিংসতার শিকার হচ্ছেন। বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী কর্তৃক নারীদের ঘরে বন্দি করার জন্য নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গির বিভিন্ন অপতৎপরতা চলছে। নারীর স্বাধীন চলাচল, পোশাকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে নারী বিদ্বেষী প্রচার ও হেনস্থা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করে সরকারকে যথাযথ ব্যবস্থা গ্রহনের দাবি জানান বক্তারা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT