1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বেলাবর নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩৫৮ বার
43

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৮জুন) রাতে বেলাব উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সারোয়ার হোসেন অপু ও সাধারণ সম্পাদক শাহরিয়ার তৌফিক ভূইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য নারায়ণপুর ইউনিয়নের ইউনিয়ন আহবায়ক কমিটির এ অনুমতি দেওয়া হয়। ছাত্রলীগের ইউনিয়ন কমিটির অনুমোদন দেওয়ায় সংগঠনের তৃনমুল নেতাকর্মীরা খুবই খুশি।

উক্ত কমিটিতে আহ্বায়ক ছাড়াও ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১৪ জন সদস্য রয়েছেন। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ মোস্তাকিন আহমেদ সৈকত, যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোঃমাহফুজুর রহমান মামুন, মো:রিপন মোল্লা, মোঃ সাকিব আহম্মেদ, মোঃ আশিকুর রহমান বিজয়, মোঃ কাউছার মিয়া ও রনি মিয়া।

কমিটির অপর সদস্যরা হলো : মোঃনুয়াশির নায়েফ আলী খান,মো:আরিফ মিয়া,শাহরিয়ার সিদ্দিক জয়,মোঃ অমিত হাসান রিফাত,মোঃ রানা আহমেদ, মোঃ নিহাদ আহমেদ, মোঃ রাসেল মিয়া,মোঃ রাজিব মিয়া, মোঃ শাওন মিয়া,মোঃ মাইন উদ্দিন খান,মোঃ আরিয়ান,মোঃ ইমন মিয়া, মোঃশামিম ও মোঃ রবিউল মিয়া।

বেলাব উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সারোয়ার হোসেন অপু বলেন, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও বেগবান করার লক্ষে ৯০ দিনের জন্য এ কমিটি ঘোষণা করা হলো।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT