1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে

বেলাবতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৫ বার
97

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবতে হোসেন নগর ফুটবল একাদশ কতৃক আয়োজিত আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলের মাঠে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রনেতা ও সাবেক ফুটবলার আলহাজ্ব এম এ মতিন।

এইসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউসার কাজল, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোবারক হোসেন তারেক মীর,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রশিদুল ইসলাম লাল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বদরুজ্জামান শিপন মীর,সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মাহালম আহমেদ,বিশিষ্ট সমাজ সেবক মোঃ বাচ্চু মিয়া, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো জনি মীর, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা মোঃশ্যামল মীর’সহ প্রমুখ। খেলায় দেওয়ানের চর ফুটবল একাদশ শ্রীরামপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT