1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে জাকের পার্টির দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৫ বার
Oplus_131072
50

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা, বিশ্ব ওলী হযরত মাওলানা শাহ্সূফী খাজা ফরিদপুরী (রহঃ) ছাহেবের মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ও পবিত্র বিশ্ব ইসলামী মহা-সম্মেলন ২০২৫ উপলক্ষে নরসিংদী বেলাব উপজেলা জাকের পার্টির উদ্যোগে দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলা নারায়নপুর বাসস্ট্যান্ডে উপজেলা জাকের পার্টির আয়োজনে দাওয়াতী মিশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলাব উপজেলা জাকের পার্টি সভাপতি মোঃ গোলাপ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ওয়াইজ উদ্দিন আকন্দ।

এই সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাকের পার্টি উত্তর সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আহম্মেদ আবদুল্লাহ,রায়পুরা উপজেলা পূর্বঅঞ্চলের সভাপতি আলহাজ্ব গোলাম রব্বানী, নরসিংদী জেলার জাকের পার্টি দক্ষিণের সাধারণ সম্পাদক মোঃ মোমেন মিয়া,উপজেলা জাকের পার্টি সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম’সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT