1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

বেলাবতে ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পিঠা উৎসব অনুষ্ঠিত

আলমগীর পাঠান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার
Oplus_131072
49

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রথমবারের মতো পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। অর্ধশতাধিক প্রকারের পিঠা নিয়ে করা এমন আয়োজনে দেখে মুগ্ধ রোগী ও রোগীর স্বজনরা।

গতকাল সন্ধ্যায় হাসপাতালের নিচতলায় তলায় এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মকর্তা ও কর্মচারীরা পিঠার পসরা সাজিয়ে বসেন।

সেমাই পিঠা, পান পিঠা, দুধরুটি, তালপিঠা, কুলি পিঠাসহ অর্ধশতাধিক প্রকারের পিঠা নিয়ে এ আয়োজন করা হয়। এই উৎসবে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের তিনটি
গ্রুপে বিভক্ত হয়ে পিঠা তৈরি করে।

এইদিন রাতে বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মোঃ আল-আমিন, ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমন, বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডাঃ শায়লা ফারজানা,বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের
ম্যানেজার সাহিদা আক্তার সিজা’সহ রোগী ও রোগীর স্বজনরা পিঠা উৎসব পরিদর্শন করেন। প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্ট হাসপাতালে কর্মরত বিভিন্ন পর্যায়ের চাকরিজীবীরা।

বারৈচা ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হানিফুর রহমান সুমন বলেন, হাসপাতালে এই প্রথম এমন আয়োজন আমাদের খুব ভালো লেগেছে। পুরুষ সহকর্মীরা আমাদের সহযোগিতা করেছেন এবং আমরা নারীরা পিঠা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে পিঠা তৈরি করেছে। খুবই আনন্দ করেছি আমরা। হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনরাও এমন আয়োজনে খুশি হয়েছেন। মাঝে মধ্যে এমন আয়োজন কর্মস্পৃহা বাড়ায়। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করার আশা ব্যক্ত করেন তিনি।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT