1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

প্রতিবন্ধী হয়েও অসহায়দের মুখে খাবার তুলে দিচ্ছেন মাহফুজুর রহমান রানা

মোমেন খান | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৪০৭ বার
37

মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে ভিটি খৈনকুট গ্রামের ২শ জন রোজাদারদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন “আমরা মানবতার কাজে নিয়োজিত” সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান রানা।স্পেন প্রবাসী মো.কামরুজ্জামানের সহযোগিতায় শুক্রবার বিকেলে যোশর ইউনিয়নের ভিটি খৈনকুট গ্রামে এসব খাবার বিতরণ করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান রানা জানান, আমি একজন শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজের অসহায় মানুষদের জন্য কিছু একটা করার চিন্তা থেকেই আমার এই উদ্যোগ। সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতি শুক্রবার দুপুরে শতাধিক অসহায় মানুষকে খাওয়ানো হয়। তিনি বলেন, এখন যেহেতু রমজান মাস তাই প্রতি শুক্রবার রোজাদারদের মাঝে ইফতার হিসেবে রান্না করা খাবার বিতরণ করছি। সপ্তাহে অন্তত একদিন এলাকার দুস্থ মানুষের মুখে ভালো খাবার তুলে দিতে পারছি। তার এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT