1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

পলাশে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৩২১ বার
104

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে অনিল পাল (৪৫) নামে এক ইজিবাইক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলার জিনারদী ইউনিয়নের পারুলিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত অনিল চন্দ্র পাল মধ্য পারুলিয়া গ্রামের মনিন্দ্র পালের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোমবার দিবাগত রাত তিনটার দিকে কয়েকজন দুর্বৃত্ত অনিল পালের বাড়িতে প্রবেশ করে তার উপর হামলা করে। এসময় তাকে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। এতে তার স্ত্রী গীতা বাঁধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরবর্তীতে তার ডাক চিৎকার শুনে আশে পাশের লোকজন গিয়ে গুরতর আহতাবস্থায় অনিল চন্দ্র পাল ও তার স্ত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার অনিল চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন এবং আহত গীতা রাণী পালকে প্রাথমিক চিকিৎসা দেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT