1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

পলাশে সেন্ট্রাল কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব

মোঃ আশাদউল্লাহ মনা | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ৬৬২ বার
39

মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে দিনব্যাপী বিজ্ঞান মেলা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে পলাশ থানা সেন্ট্রাল কলেজ। মহান বিজয় দিবস ও কলেজের এক যুগ পূর্তি উপলক্ষে কলেজ কর্তৃপক্ষ এ অনুষ্ঠানের আয়োজন করে।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে এই আয়োজন। কলেজের অধ্যক্ষ মোঃ আমির হোসাইন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, জিনারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার,সেলিনা আক্তার প্রমুখ। মেলায় বিজ্ঞান বিষয়ক স্টল ও পিঠার স্টলসহ মোট ৩০টি স্টল প্রদর্শনী করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT