1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশে মহিলা আ.লীগের সভাপতি ও সম্পাদক নির্বাচিত

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৫৩৮ বার
118

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৮ বছর পর নরসিংদীর পলাশ উপজেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ অক্টোবর) বিকেলে পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়াম এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলালীগের আহ্বায়ক আফরোজা দিলিপের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পলাশের সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সভাপতি সাফিয়া খাতুন, নরসিংদী জেলা মহিলালীগের সভাপতি ফাতেমা সরকার সুমী, সাধারণ সম্পাক ইয়াছমিন সুলতানা,

ঘোড়াশাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক, ঘোড়াশাল পৌর মেয়র আল
মুজাহিদ হোসেন তুষার প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে আফরোজা
দিলিপকে সভাপতি ও সেলিনা আক্তারকে সাধারন সম্পাদক করে পলাশ উপজেলা মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয়।

নরসিংদীর কন্ঠস্বর / সাব্বির হোসেন / 

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT