1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ২৪৮ বার
318

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে এক র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ জুন) পলাশ উপজেলা পরিষদ হল রুমে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে এ দিবসটি পালন করা হয়।

সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ।

উপজেলা আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাব সমন্বয় কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং রিকের মইনুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে মুল প্রবন্ধ ও ইশতেহার পাঠ করেন বালিয়া আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের সদস্য মেহেরুন্নেচা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভুমি) -মোঃ রাকীন মাশরুর খান।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কাজী আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা -মোঃ মাসুম ভুঁইয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-মোঃ শাহজাহান, রিকের মনিটরিং ফ্যাসিলিটেটর, মেহেদী হাসান সাব্বির, শারমিন সুলতানাসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়। দিবসটি উপলক্ষে গত ১১ জুন মাধ্যমিক স্কুল পর্যায়ে বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আজ মঙ্গলবার অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT