1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে ব্যবসায়ী মনি হত্যার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২ দালাল ছাড়াই বিদেশে চাকরি, যাত্রা শুরু করছে আন্তর্জাতিক জব সাইট ‘রিকুইটো’ মনোহরদীতে ডাকাতির ঘটনায় দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধন শিবপুরে নদীতে নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার নরসিংদীর বেলাবোতে কিশোরের লাশ উদ্ধার চিনিশপুর ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন নরসিংদীতে নিষিদ্ধ যুব মহিলা লীগের নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী

পলাশে চলন্ত ট্রলির চাকায় পিষ্ট হয়ে শ্রমিক নিহত

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৬৮৭ বার
119

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গায় ইট বোঝাই চলন্ত ট্রলির চাকায় পিষ্ট হয়ে হাবিব মিয়া (১৭) নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিব শিমুলিয়ারটেক আবাসন প্রকল্পের বাসিন্দা বুলু মিয়ার ছেলে।

স্থানীয় ওয়ার্ড মেম্বার রেজাউল করিম টিটু জানান, আজ মঙ্গলবার সকালে হাবিব নামে এক শ্রমিক আবাসন প্রকল্প এলাকার বাসা থেকে মতিন মিয়ার মালিকানাধীন একটি ইট বহণকারী ট্রলিতে কাজ করতে যায়।

পরে ডাঙ্গার গালিমপুর এলাকার একটি ইট ভাটা থেকে ওই ট্রলিতে ইট বোঝাই করা হয়। দুপুর ১২টার দিকে ইট বোঝাই করে ঘোড়াশালে আসার পথে ভিরিন্দা সড়কে চলন্ত ওই ট্রলির উপর থেকে নিচে পড়ে যায় হাবিব। এতে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে আবাসন প্রকল্পে নিয়ে আসে।

ট্রলির মালিক মতিন জানান, গালিমপুরের ইটভাটা থেকে ঘোড়াশালে আসার উদ্দেশ্যে চালক তোফাজ্জল ইট বোঝাই করেন। পরে ভিরিন্দা সড়কে আসার পর ট্রলির উপর থেকে পিছলে নিচে পড়ে হাবিব মারা যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT