1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

পলাশে ঘুম থেকে উঠে ছেলের গলাকাটা লাশ পেল বাবা

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৩১ বার
90

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশে হাত-মুখ বাঁধা অবস্থায় মনির হোসেন (৪০) নামে এক দিন মুজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পলাশের গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রাম থেকে এ লাশ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত মনির হোসেন নরসিংহাচর গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে মনির হোসেনের মুঠোফোনে কে বা কারা কল করে। এরপর তিনি স্ত্রী কোহিনুর বেগমের ওড়না কাঁদে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। পরে রাতে তিনি আর ঘরে ফিরে আসেননি।

আজ শনিবার ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হন মনির হোসেনের বাবা জামাল উদ্দিন। এসময় নিজ বাড়ির উঠানেই ঘরের দরজার সামনে ছেলে মনির হোসেনের হাত-পা ও মুখ বাঁধা গলাকাটা লাশ দেখতে পান তিনি। পরে নিহতের বাবা জামালউদ্দিনের চিৎকারে বাড়ির আশে পাশের মানুষজন ছুটে এসে পুলিশকে খবর দেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, রাতের আধাঁরে দিনমজুর মনির হোসেনকে গলা কেটে হত্যা করার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা রাতে ফোন করে মনির হোসেনকে ঘর থেকে বের করে নিয়ে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খুবই গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তিনি আরও বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় পলাশ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT